আন্তর্জাতিক আইনে আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার: গাম্বিয়ার প্রধান আইনজীবী
রোহিঙ্গাদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় জাতিগত নিধন (জেনোসাইড) চালানোর দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় এড়িয়ে যাওয়ার বা তা বাস্তবায়নে নেপিডোর গড়িমসি করার ‘কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি নেই’ বলে মন্তব্য করেছেন গাম্বিয়ার প্রধান আইনজীবী আরসালান সুলেমান।



