মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে নতুন কারখানা, চাকরি হবে ৪৫০ জনের
মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্পের বিভিন্ন ধরনের মোড়ক, লেবেল ও আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু ম্যানগ্রোভ প্যাকেজিং লিমিটেড।

