‘কী অপরাধ আমার’ বলে কাঠগড়াতেই কান্নায় ভেঙে পড়লেন জ্যোতিকা জ্যোতি
হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশের পর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে এবং তার অপরাধ কী, তা জানতে চেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।


