গাজীপুর ও সাভারে শ্রমিক অসন্তোষ: ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক
গাজীপুর ও সাভারের বিভিন্ন শিল্পাঞ্চলে বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ একাধিক দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে অন্তত ২০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অর্ধশতাধিক কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


