ভয় লাগে, তারপরও কেন আমরা হরর সিনেমা দেখতে ভালোবাসি
ভূত, অশরীরী আত্মা, খুন, রক্তপাত কিংবা অজানা কোনো বিপদের দৃশ্য—বাস্তবে এসব থেকে আমরা দূরে থাকতে চাই। অথচ ভৌতিক সিনেমা দেখার সময় আমরা ভয়ে কুঁকড়ে যাই, চিৎকার করে উঠি, কিন্তু ঠিকই আবার পরের দৃশ্য দেখার জন্য অধীর হয়ে থাকি।
