রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যেভাবে তৈরি হয় বিদ্যুৎ
ইউরেনিয়াম পরমাণুর বিভাজন থেকে উৎপন্ন তাপকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি হয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে। পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন প্রক্রিয়ায় পরমাণুর নিউক্লিয়াস ভেঙে বিপুল তাপশক্তি নির্গত হয়।



