নতুন খাতা-কলম পেয়ে উচ্ছ্বসিত চা–বাগানের শিশুরা
হবিগঞ্জ জেলা সদর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে দেউন্দি চা–বাগান। চারপাশে সবুজ চা–গাছের সারি, গাছের ফাঁকে ফাঁকে শ্রমিকদের বসতি। গতকাল শনিবার সকালের কোমল রোদ আর শান্ত পরিবেশের মধ্যে বাগানের শিশুদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে দেউন্দি স্কুলের মাঠ।

