তৃণমূল নেতা অভিষেকের বাড়ির সামনের ফুটপাতের অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে উচ্ছেদ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ার বাসভবনের সামনের ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে কলকাতা পুলিশ ও পৌরসভা।



