আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ, ব্যাটে-বলে দীনেশ ত্রিবেদী
ভারত-পাকিস্তানের ক্রিকেট লড়াই মানেই বাড়তি উত্তেজনা ও রোমাঞ্চ। আর সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ এবার তৈরি হয়েছে ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে হাজির হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।


