গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আর বসে থাকার সময় নেই: জামায়াত আমির
গোপালগঞ্জে আগামী ১৯ নভেম্বরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, গোপালগঞ্জে ধারাবাহিকভাবে অস্থিরতা, নাশকতা ও বিশৃঙ্খল কর্মকাণ্ড চলছে।


