শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | অনলাইনে আছেন … জন
রাত ১০:০৭:১৭
ব্রেকিং

৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি

৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা, ভরসা শৈশবের একটি ছবি ছবি: প্রথম আলো

শৈশবের সাদাকালো একটি ছবি আর পুরোনো পাসপোর্ট। এর সঙ্গে রয়েছে অন্যের মুখে শোনা নিজের শৈশবের কিছু গল্প। এটুকুই সম্বল। এই সম্বল নিয়েই নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ছুটে এসে নিজের হারিয়ে যাওয়া মা–বাবাসহ পরিবারের সদস্যদের খুঁজছেন ৪৫ বছর বয়সী সেলিনা গোমেজ।