জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করার চেষ্টা, ২ রোহিঙ্গাসহ ৪ জন গ্রেপ্তার
জাল জন্মনিবন্ধনে বাংলাদেশি পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার অভিযোগে নেত্রকোনায় দুই রোহিঙ্গা নাগরিকসহ চারজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার নেত্রকোনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে গেলে এক তরুণীর পরিচয় ও জমা দেওয়া কাগজপত্র নিয়ে কর্মকর্তাদের সন্দেহ হয়।



