যুক্তরাষ্ট্রের শুল্কঝুঁকির চাপে পোশাক খাত, অর্ডার হারানোর শঙ্কা
দেশের তৈরি পোশাকশিল্পে একসঙ্গে একাধিক চাপ তৈরি হয়েছে। একদিকে শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন ও শ্রম অসন্তোষের কারণে উৎপাদন স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাংলাদেশের পণ্যের ওপর সর্বোচ্চ ১৮ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

