মহাসড়ক অবরোধ করে চুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চুয়েটের চলমান অচলাবস্থা নিরসনে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন অধ্যাপকের মধ্য থেকে একজন প্রকৌশল শিক্ষাবিদকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছে শিক্ষক সমিতি। একই দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।


