টেবিলে আঙুলের টোকায় মুহূর্তেই হিসাব বের করেন রিপন, যাঁরাই দেখেন অবাক হন
দোকানের কর্মীরা একের পর এক বিক্রি করা পণ্যের নাম ও দাম বলে যাচ্ছেন। রিপন সরকার তা নিমেষেই ছোট্ট কাগজে লিখে নিচ্ছেন। এরপর শুরু হয় তাঁর হিসাবের খেলা। টেবিলের ওপর আঙুল ঠুকতে শুরু করেন তিনি।



