সারের ডিলার নিয়োগ প্রশ্নে সংসদে দফায় দফায় হইচই-হট্টগোল
সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে জাতীয় সংসদে কয়েক দফায় হইচই–হট্টগোল হয়েছে। আজ বুধবার প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে কথা বলেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।