মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ | ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
দুপুর ০১:৩১:২৪
ব্রেকিং
বিবিসি বাংলাজরুরি চিকিৎসার দাবি ইমরান খানের, আশঙ্কা ‘হয়তো জীবিত ফিরবেন না’ খবরের কাগজজরুরি চিকিৎসার আবেদন জানালেন ইমরান খান, বললেন জীবিত নাও ফিরতে পারি খবরের কাগজরাজনৈতিক বলয় থেকে মুক্ত করা জরুরি ইত্তেফাকস্বাস্থ্য খাতের সুশাসন কেন জরুরি প্রথম আলোআন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনকিলাবরূপপুরের জরুরি প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইনকিলাবসাংবাদিককে হুমকির ঘটনায় জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জরুরি সভা, কঠোর প্রতিবাদের সিদ্ধান্ত যুগান্তরজাতীয়করণকৃত কলেজে শূন্যপদের তথ্য চেয়ে মাউশির জরুরি নির্দেশনা যুগান্তরশীতের সঙ্গী গ্লিসারিন, তবে ব্যবহারে সতর্কতা কতটা জরুরি? সমকালশীতের শুরুতেই হাত-পায়ে কেন গ্লিসারিন মাখা জরুরি?

৩১ অক্টোবর কোরিয়া সফরে যাচ্ছেন অর্থমন্ত্রী

জ্বালানি সংকট সামলাতে দক্ষিণ কোরিয়ার কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইবে সরকার

মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানির বাড়তি খরচ সামাল দিতে চলতি অর্থবছরে দক্ষিণ কোরিয়ার ইডিসিএফ তহবিল থেকে ১০০ কোটি ডলারের নীতিভিত্তিক ঋণ চায় সরকার।

জ্বালানি সংকট সামলাতে দক্ষিণ কোরিয়ার কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইবে সরকার
প্রতীকী গ্রাফিক্স ছবি: ClaimBD

মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতায় জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় সরকারি অর্থ ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ সামলাতে দক্ষিণ কোরিয়ার কাছে ১০০ কোটি ডলারের বাজেট সহায়তা চাইছে সরকার। অর্থ বিভাগের একটি প্রস্তাবে এ তথ্য রয়েছে।

প্রস্তাব অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ) থেকে ‘কর্মসূচিভিত্তিক নীতিগত ঋণ’ হিসেবে এই অর্থ পাওয়ার আশা করা হচ্ছে। এর লক্ষ্য বাইরের জ্বালানি সংকটের ধাক্কা সামলানো এবং ভর্তুকির ক্রমবর্ধমান খরচ ও বিদ্যুৎ উৎপাদক-জ্বালানি সরবরাহকারীদের বকেয়ার মতো কাঠামোগত দুর্বলতা মোকাবিলা করা।

কর্মসূচিতে তিনটি সংস্কারের কথা বলা হয়েছে—নবায়নযোগ্য জ্বালানি নীতি গ্রহণ, সরকারি নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানকে বিকল্প জ্বালানিতে বিনিয়োগের সুযোগ দেওয়া এবং রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানিগুলোর আর্থিক ব্যবস্থাপনার উন্নতি।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ৩১ অক্টোবর থেকে ৭ নভেম্বর দক্ষিণ কোরিয়া সফর করবে। সফরে কোরিয়ার সরকারি সংস্থা, উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

মন্তব্য করুন

আপনার ই-মেইল ঠিকানা প্রকাশ করা হবে না। মন্তব্য প্রকাশের আগে মন্তব্য নীতিমালা পড়ুন।