বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬: ‘এমার্জিং বিজনেস লিডার অব দ্য ইয়ার’ নির্বাচিত শাহ রাঈদ চৌধুরী – MZamin
মিনিসো বাংলাদেশ-এর পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘এমার্জিং বিজনেস লিডার অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ‘ইউনাইটেড গ্রুপ প্রেজেন্টস ১০ম লিডারশিপ সামিট’-এ এই পুরস্কার ঘোষণা করা হয়।



