খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা ছাড়ালো – MZamin
গত তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার আরও বেড়েছে। ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। সেপ্টেম্বর শেষে ২০ হাজার ৮৫০ কোটি টাকা বেড়ে দেশের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৩৩.৮০ শতাংশ।
