বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, রাতে সার্চলাইটে টহল
যশোরের বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তকেন্দ্রিক অপরাধ ঠেকাতে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি রাতে সার্চলাইট ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে।


