জামালপুরে সাড়ে ৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ – MZamin
জামালপুরের মেলান্দহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুর রহিম (৪৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন।


