জমিয়তে ইসলামের মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন – MZamin
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার পৌর শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার রাতে মৌলভীবাজার শহরস্থ জাহাঙ্গীর কমিউনিটি সেন্টারে সম্মেলনে সভাপতিত্ব করেন শাখা আহ্বায়ক হাফেজ মাওলানা মইনুল হক চৌধুরী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা হাবিবুল্লাহ মাহমুদী।
