নবীনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন – MZamin
নানা আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত রোববার সকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

