একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে শিক্ষকতা, নীরব কর্তৃপক্ষ – MZamin
ময়মনসিংহের নান্দাইলে একই ব্যক্তি একই সঙ্গে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে। তিনি একই সঙ্গে মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের এমপিওভুক্ত কৃষি শিক্ষক ও একেএম মোশারফ হোসেন মডেল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক।



