সুদিন আর নেই গুলিস্তানের – MZamin
জমজমাট ক্রেতা সমাগমের সঙ্গে কেনাবেচার ধুম লেগে থাকতো গুলিস্তানের মার্কেটগুলোতে। এই চেনা চিত্র এখন আর নেই। ক্রেতা কমেছে। কমেছে বিক্রিও। রাজধানীর বায়তুল মোকাররম, পীর ইয়ামেনী মার্কেট, বঙ্গবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগের কয়েক বছরের তুলনায় তাদের বেচাকেনা উল্লেখযোগ্য হারে কমেছে।

