জনগণের রায়কে অপমান করে রাজনীতি বাংলাদেশে চলবে না – MZamin
জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় সংসদের শেষ বক্তব্যে বলেছি- “মাননীয় প্রধানমন্ত্রী ভুল করছেন। ফিরে আসেন, জনগণের রায়কে সম্মান করুন। জনগণের রায়কে অপমান করে বাংলাদেশে রাজনীতি চলবে না।” গতকাল অস্ট্রেলিয়ায় ‘জুলাই অভ্যুত্থান ও তার পরবর্তী সময়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


