শ্রমিক ও শিল্প নেতারা চান স্বচ্ছ মজুরি কাঠামো
পোশাকশ্রমিকদের ন্যায্য পারিশ্রমিকের দাবি এবং তৈরি পোশাক (আরএমজি) শিল্পের টেকসই অবস্থান ও প্রতিযোগিতা-সক্ষমতার মধ্যে সমন্বয় ঘটাতে একটি স্থায়ী, স্বচ্ছ ও তথ্যপ্রমাণভিত্তিক মজুরি নির্ধারণ কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশের পোশাকশিল্প মালিক, শ্রমিক সংগঠন ও নিম্নতম মজুরি বোর্ডের প্রতিনিধিরা।
