চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদায় ‘সশস্ত্রবাহিনী দিবস’ উদ্যাপন – MZamin
চট্টগ্রামে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ‘সশস্ত্রবাহিনী দিবস-২০২৬’ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক, চট্টগ্রামে আলোচনা অনুষ্ঠান, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও উপহার বিতরণ এবং মনোজ্ঞ ব্যান্ড ড্রিল ও মহড়া অনুষ্ঠিত হয়।


