পাবনায় বিএনপি আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ – MZamin
পাবনার বেড়ায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত দুইদিনের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, অগ্নিসংযোগ ও ভাঙচুরে অন্তত ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।



