আবারও হ্যাকিংয়ের শিকার এফবিআই – MZamin
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) জাতীয় অপরাধ তথ্যভাণ্ডারে সাইবার হামলা হয়েছে। দেশটির কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর মধ্যে তথ্য আদান-প্রদানের অন্যতম প্রধান মাধ্যম এই তথ্যভাণ্ডার।



