বগুড়ার সোনাতলা: ভাষাসৈনিকের জমি দখলের চেষ্টা যুবদল নেতার
বগুড়ার সোনাতলায় ভাষাসৈনিক মঈদুল হাসান তরফদারের প্রায় দুই একর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় যুবদল নেতা ও তাঁর কৃষক দল নেতা বাবার বিরুদ্ধে। আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকার পরও জমির গাছ কেটে নেওয়া এবং স্থাপনা নির্মাণের জন্য ইট-বালু ফেলা হয়েছে।

