সাবেক এমপি, অভিনেতাসহ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মী গ্রেপ্তার – MZamin
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় সাবেক এমপি, অভিনেতাসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।



