পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কী কথা হলো ৫ দূতের – MZamin
ঢাকায় ব্যস্ত দিন পার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এক এক করে পাঁচ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সারাদিনই ছিল বিদেশি কূটনীতিকদের আসা-যাওয়া।



