সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল হেলপারের – MZamin
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইসমাইল হোসেন (২০) নামে এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে আরও দু’জন সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি রয়েছেন। গতকাল সকাল সোয়া ৯টার দিকে যমুনা সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


