গোপালগঞ্জে গাছ ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ, এমপির মালিকানাধীন হাসপাতালে হামলা – MZamin
আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ। গতকাল রাতে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

