কাশিমপুর কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার – MZamin
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারে ডাবল হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রোববার দিবাগত রাত ১টার দিকে কারাগারের হিমেল ভবনের নিচতলার সেল থেকে ওই কয়েদির মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আব্দুল্লাহ-আল-মামুন।



