বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ২৩ নভেম্বর
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানির জন্য আগামী ২৩ নভেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত।
