শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ, তদন্তে বিলম্ব নিয়ে ক্ষোভ
মানিকগঞ্জের সাটুরিয়ায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহাম্মদ শাহ আলমের বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রাথমিক তদন্তের পরও উপজেলা শিক্ষা অফিস থেকে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন ছাত্রীর বাবা।



