যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব মার্কিন আইসিই এজেন্টের, অভিযোগ ভুক্তভোগীর – MZamin
টেক্সাসের একটি আটক কেন্দ্রে এক মার্কিন আইসিই এজেন্টের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। ২১ বছর বয়সী এক লেবানিজ নারী এই অভিযোগ করেছেন। তিনি জানান, ওই এজেন্ট তাকে যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ড পাইয়ে দেয়ার প্রস্তাব দিয়েছিলেন।



