মৌলিক অধিকার নিশ্চিতে চাই সুরক্ষা
অপেক্ষা বড় যাতনার, অপেক্ষা বড় অনিশ্চয়তার, অপেক্ষার ফল কখনো কখনো হয় মনঃপীড়ার। ওপার বাংলার খ্যাতিমান কবি জয় গোস্বামী তার ‘অপেক্ষা’ কবিতায় বলেছেন, ‘যতবার বেল বাজে/ভাবি তুমি এলে/দরজা খুলে দেখি, অন্য কেউ/মনে ঢেউ ওঠে, মনে/মরে যায় ঢেউ…’।


