ডনাল্ড ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে কোটি টাকার চুক্তি – MZamin
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল। এই প্লাটফর্ম ব্যবহার করেই তিনি নিয়মিত বার্তা প্রকাশ করেন। ট্রাম্পের এই পোস্টগুলো সবার আগে পেতে ব্লুমবার্গ এবং ওয়াল স্ট্রিটের দুটি ট্রেডিং ফার্ম চুক্তি করেছে।



