বিয়ে করলেন মিমি, গোপনীয়তা ভেঙে ছবি প্রকাশ করলেন অভিনেত্রী
কোনো ছবিতে বিয়ের কাগজে সই করছেন বর, কোনো ছবিতে আংটি পরিয়ে দিচ্ছেন কনে। আবার কোনো ছবিতে একে অপরকে জড়িয়ে ধরে আছেন দুজন। কয়েক দিন ধরে চলা নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী।

