দামি চালে বাড়তি খরচ, স্বস্তি শীতের সবজি-মুরগি-ডিমে
রাজধানীর বাজারে নাজিরশাইল ও মিনিকেট চালের দাম বাড়তি থাকায় ভোক্তাদের খরচ বেড়েছে। প্রায় তিন সপ্তাহ আগে এসব চালের দাম কেজিতে এক থেকে চার টাকা পর্যন্ত বাড়ানো হয়। এরপর থেকে নতুন করে দাম না কমায় বাড়তি দরেই কিনতে হচ্ছে ক্রেতাদের।


