প্রাথমিক পাস না করলেও ছাত্রলীগ নেতা পরিচয়ে মামলা, অভিযোগ পরিবারের
প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডিও পেরোননি ২২ বছর বয়সী তোফাজ্জল হোসেন রাজা। অথচ মামলার নথিতে তাঁকে করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উল্লেখ করে রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার।


