জামায়াতের প্রার্থী হচ্ছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের শ্যালক
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে কর্নেল (অব.) অধ্যাপক জিহাদ খানের নাম চূড়ান্ত করেছে দলটি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও এ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
