জমির আইল নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই নিহত
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় জমির আইল কাটা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবীনুর রহমানকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।


