ঝালকাঠির রাজাপুর হানাদারমুক্ত দিবস আজ
ঝালকাঠির রাজাপুর পাকিস্তানি হানাদারমুক্ত দিবস আজ ২৩ নভেম্বর। ১৯৭১ সালের এই দিনে বরিশাল অঞ্চলের মধ্যে প্রথম থানা হিসেবে পাকিস্তানি হানাদারমুক্ত হয় রাজাপুর। মুক্তিযোদ্ধাদের সঙ্গে দীর্ঘ সম্মুখযুদ্ধের পর পাক পুলিশ ও রাজাকাররা আত্মসমর্পণ করলে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ে রাজাপুরের আকাশে।

