জন-উদ্যোগে জনতার সেতু
নেত্রকোনার সীমান্ত জনপদ দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে জনউদ্যোগে দুটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছে। দুর্গাপুর ও আশপাশের উপজেলার বাসিন্দাদের পাশাপাশি গারো পাহাড়ের টানে ছুটে আসা দূর-দূরান্তের পর্যটকদের সহজ যাতায়াত নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ।



