‘ছবিটি দেখার পর অনেকেই বলবেন ও মাই গড’
সরকারি অনুদানের সিনেমা ‘যাপিত জীবন’। মুক্তি পাচ্ছে আগামী ২০ নভেম্বর। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন হাবিবুল ইসলাম হাবিব। এ সিনেমার মাধ্যমে প্রথমবার বাবার পরিচালনায় রুপালি পর্দায় আসছেন আশনা হাবিব ভাবনা।

