ধানমন্ডিতে স্বর্ণের দোকানে চুরি : তিন আসামিকে ৪ দিনের রিমান্ড
রাজধানীর ধানমন্ডির আনাম র্যাংগস প্লাজায় অবস্থিত পূরবী জুয়েলার্স থেকে প্রায় ৩৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার, ডায়মন্ড ও নগদ অর্থ চুরির মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


